লাইলাতুল ক্বদর
লাইলাতুল ক্বদর ‘লাইলাতুন’ শব্দের অর্থ হচ্ছে রাত। ‘ক্বদর’ শব্দের অর্থ হচ্ছে পরিমাপ, পরিমাণ, নির্ধারণ ও ভাগ্য নিরূপণ। ‘ক্বদর’ থেকেই ‘তাকদির’ শব্দ। অবশ্য ক্বদর শব্দের অন্য অর্থ সম্মান, গৌরব, মর্যাদা ও মহিমা। সুতরাং ‘লাইলাতুল ক্বদর ’ শব্দের অর্থ হচ্ছে মহিমান্বিত রজনী, সম্মানিত রাত্রি, ভাগ্য নিরূপণ, বিশ্ব নিয়ন্ত্রণ রজনী অর্থে সাধারণত ব্যবহৃত হয়ে থাকে। আমাদের দেশে "শবে [...]
